মার্চের শুরুতেই চড়বে পারদ, দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি

মার্চের শুরুতেই চড়বে পারদ, দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ধীরে ধীরে পারদ চড়তে শুরু করেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা হাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উধাও হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই গরমের অনুভূতি স্পষ্ট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও মার্চের শুরু থেকেই অস্বস্তি বাড়বে। আগামী মাসের প্রথম দিকেই হুড়মুড়িয়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আরও দু-তিন দিন দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ বজায় থাকবে। ১ তারিখ পর্যন্ত দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। তবে তার পর থেকেই পারদ চড়তে শুরু করবে। বিশেষ করে Kolkata–য় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।
রবিবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরবর্তী তিন দিনে ফের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে অধিকাংশ জেলায়। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবারের পর থেকে সেখানেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, কোথাও কোথাও ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের সব জেলাতেই কুয়াশার দাপট থাকতে পারে। দৃশ্যমানতা কিছু এলাকায় ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান। যদিও আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top