
নিজস্ব সংবাদদাতা, বীরভূ্ম, ০৫.১১.২০১৯, মঙ্গলবার সকালে মুরারই স্টেশনের কাছে একটি মালগাড়ির চাকা জ্যাম হয়ে বিপত্তির সৃষ্টি হয়। স্টেশনে পৌছনোর ঠিক আগেই মালগাড়িটির চাকা জ্যাম হয়ে যায়। যারফলে ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
পাশাপাশি ঘটনাটি স্টেশনের ঠিক আগেই ঘটার ফলে দীর্ঘসমইয়ের জন্য বন্ধ থাকে রেলগেট। বড়সড় সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুরারই স্টেশনে ঢোকার ঠিক আগেই একটি মালগাড়ির চাকা জ্যাম হয় যায় যার ফলে মালগাড়িটি লাইনের উপর আটকে পড়ে প্রায় ১ঘন্টা। ঘন্টাখানেক আটকে থাকার পর কোনরকমে মেরামত করে মালগাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও তারপর থেকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল ও রেলগেট খুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে এরূপ বিপত্তির ফলে অফিস ও স্কুল গামী যাত্রীদের পড়েছিল কপালে হাত।বিভিন্ন দূর পাল্লার ট্রেনও আটকে পড়ে অন্যান্য স্টেশনে। সমস্যায় ভুগতে হয় রেলযাত্রীদের। পাশাপাশি ওই দীর্ঘসময় রেলগেট আটকে থাকার ফলে এলাকার নিত্যযাত্রীদের রেললাইন পারাপার করাও বন্ধ হয়ে পড়ে। ফলে ব্যাপক যান জটের সৃষ্টি হয় এলাকায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, মুরারই স্টেশনের কাছে এই ব্যস্ততম এলাকায় সাধারণ মানুষের রেললাইন পারাপারের জন্য দীর্ঘদিনের দাবি রয়েছে একটি ওভার ব্রিজের। ওভার ব্রিজ তৈরী হলে রেল পারাপারের সুবিধা হবে সঙ্গে কোনও রকমের দুর্ঘটনা ঘটবে না।



















