মালদহ জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালালেন মৎস্য দপ্তরের অফিসারেরা

মালদহ জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালালেন মৎস্য দপ্তরের অফিসারেরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৪ শে ডিসেম্বর : ছোটো ইলিশের পাশাপাশি নদীর রুই,কাতলা,আড়,মৃগেল মাছের চারা পোনা বাজারে যেন বিক্রি না হয়।মালদহ জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে শনিবার ভোর থেকে মালদহ জেলার প্রধান তিনটি বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালালেন মৎস্য দপ্তরের অফিসারেরা।

রীতিমতো পোস্টার লাগিয়ে মাছ বাজার গুলিতে ক্রেতা বিক্রেতা সকলকেই সচেতন করা হয়। সাত সকালে মাছ বাজারে এই অভিযানের ফলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযান চলছে শুনে পাইকারি মাছ ব্যবসায়ীরা এদিন ছোটো মাছ বাজারেই আনেনি। মাছের গাড়ি রাস্তাতেই রেখে দেয়। মৎস্য দপ্তরের নিয়ম অনুযায়ী ১৫ এপ্রিল থেকে ১৪জুন এবং ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ ধরা বন্ধ থাকে। এছাড়া পূর্ণিমার ৫ দিন আগে এবং পূর্ণিমার ৫ দিন পর ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ থাকার কথা। মৎস্য দপ্তরের কাছে খবর ছিল বেআইনী ভাবে জেলেরা ছোটো ইলিশ ধরছে। ইলিশের পাশাপাশি ফাঁসজাল ,মশারি জাল,চটজাল দিয়ে বিভিন্ন ধরনের নদীয়ালি ছোটো মাছ যেমন রুই কাতলা বোয়াল মৃগেলের চারা পোনা নদী থেকে ধরছে ।
রাজ্য সরকার বিনামূল্যে বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে নদীতে ছোটো মাছ ছাড়চে। সেই সমস্ত ছোটো মাছ যেন জেলেরা না ধরে নেই সেই বিষয়ে ধর পাকড় চালাচ্ছে জেলা মৎস্য দপ্তর। এক আধিকারিক জানালেন ছোটো মাছ ধরলে প্রথমে আমরা মাছধরার জাল আটক করব এতে কাজ না হলে জেল এবং জরিমানা দুটোই হতে পারে।এদিন নেতাজী পৌরবাজারে দেখাযায় চন্দনা নামের এক ধরনের মাছকে ইলিশ বলে বিক্রি করছে এক শ্রেণীর বিক্রেতা মৎস্য দপ্তর থেকে সে বিষয়ে মাছবিক্রেতা দের সাবধান করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top