
নিজস্ব সংবাদদাতা, মালদা, ২০ এপ্রিল, আজ মালদা জেলার মানিকচক বিধানসভার অন্তর্গত মানিকচক থানায় নিজে দাঁড়িয়ে থেকে করোনা ভাইরাস থেকে পুলিশকর্মীদের সুরক্ষার্থে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করলেন মালদা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয়।

পাশাপাশি আজ তাঁরই উদ্যোগে সমগ্র মানিকচক থানা চত্বরকে স্প্রে করে স্যানিটাইজ করা হয়। মাননীয় সভাধিপতি মহাশয় তাঁর বক্তব্যে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মালদা জেলা পুলিশ প্রশাসন নিরন্তর সাধারণ মানুষের সেবার জন্য দিবারাত্র কাজ করে যাচ্ছে। 
আজ তাদের সুরক্ষার্থেই এই মাস্ক এবং স্যানিটাইজার সকল পুলিশ কর্মীদের মধ্যে বিতরণ করা হলো। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে মালদা জেলা পুলিশ প্রশাসন যেভাবে দিবারাত্র পরিশ্রম করে চলেছে তাকে তিনি আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।


















