মালদায় পুল কারের ধাক্কায় মৃত ১ আহত ৩

মালদায় পুল কারের ধাক্কায় মৃত ১ আহত ৩

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা, ১৩ ই মার্চ; পুল কারের ধাক্কায় মৃত 1 আহত 3। ঘটনাটি ঘটেছে মালদার চাচল থানার যদুপুর এলাকায।আহতরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চাচল থেকে বিশাল পুলিশবাহিনী ।আগুন নেভাতে দমকল এর একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। জানা যায় আজমিরা বিবি ও তার বাড়ির সদস্যরা তারা একটি অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণ করতে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন ।সেই সময় পিছন দিক থেকে আসা দুরন্ত গতিতে একটি পু্লকার তাদের ধাক্কা মারে । চারজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনরা তড়িঘড়ি অবস্থায় তাদেরকে উদ্ধার করে চাচল সুপালিটি হাসপাতালে নিয়ে আসে। আজমিরা বিবির মৃত্যু হয় তিনজন গুরুতর আহত অবস্থায় চাচোল সুপার হসপিটালে তাদের চিকিৎসা চলছে। পুল কারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top