
নিজস্ব সংবাদদাতা,মালদা,১১ ই সেপ্টেম্বর : মহরমের মিছিলে পিস্তল হাতে যুবক। ফেসবুকে এমন ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে। যদিও মালদা জেলা পুলিশের দাবী খেলনা পিস্তল এটি। মালদা জেলার কালিয়াচক থানা এলাকার মহরমের মিছিলে এমন দৃশ্য দেখা যায়। এই থানা এলাকার ১০০মিটারের মধ্যে কালিয়াচক হাই স্কুলের রাস্তাতে পিস্তল উঠিয়ে মহরমের শোভাযাত্রার মিছিলে প্রকাশ্যে এমন দৃশ্য প্রশ্ন তোলে পুলিশের ব্যবস্থা নিয়ে। ছবিটি ভাইরাল হওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীন) দীপক সরকার দাবী করে এটি খেলনা পিস্তল। সব্যসাচী দাশ নামে এক যুবক তার ফেসবুক পেজে এই ছবি পোষ্ট করে দাবী করেন যুবকের নাম আক্রম।পুলিশের চোখের সামনে এই ঘটনা। তবুও পুলিশ কর্তা নীরব ছিলেন।খেলনা পিস্তল নিয়ে ধর্মীয় শোভাযাত্রায় প্রদর্শন করা যায় কিনা তা নিয়ে পুলিশ কর্তাদের কাছে কোন উত্তর পাওয়া না গেলেও দৃশ্যটি ঘিরে বির্তক ছড়িয়েছে জেলা জুড়ে।এমন দৃশ্য ভাইরাল হওয়ার পরও খেলনা পিস্তল হাতে যুবকে যেমন জিজ্ঞাসাবাদ করেন নি পুলিশ। ঠিক তেমনি দৃশ্যটি পোষ্ট করে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ছবিটি ভাইরাল করেছেন যে যুবক। তার বিরুদ্ধেও কোন আইনী ব্যবস্থা এখনও নেয় নি পুলিশ।



















