নিজস্ব সংবাদদাতা,মালদা,৮ ই জানুয়ারি : চাঁচল ২ নম্বর ব্লকের গৌড়হন্ড গ্রামে মুরগির মড়ক। প্রায় প্রতিদিন মারা যাচ্ছে ১০০ থেকে দেড়শো টি মুরগি। এক মাস ধরে চলছে এই মুরগির মড়ক। প্রাণিসম্পদ দপ্তর এ জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এলাকায় টিম পাঠানোর নির্দেশ দিলেন মহকুমা শাসক। চাচোল ২ নম্বর ব্লকের গৌড়হন্ড গ্রাম। এলাকার মানুষের মূল জীবিকা কৃষি কাজ। বাড়ির মহিলারা মুরগি প্রতিপালন করে সংসারে সাহায্য করেন। গত একমাস ধরে এই গ্রামে মড়ক লেগেছে মুরগিতে। প্র
তিটি বাড়িতেই মারা যাচ্ছে মুরগি। প্রতিদিন গড়ে ১০০ থেকে দেড়শো টি মুরগি মারা যাচ্ছে। ফলে সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা। কিন্তু কি কারনে মৃত্যু তা তারা বুঝে উঠতে পারছেন না। তাদের অভিযোগ বারবার প্রাণিসম্পদ দপ্তর এ জানালো কোন ভ্রুক্ষেপ করেনি দপ্তরে কর্মীরা।অবশেষে ব্লক প্রাণিসম্পদ দপ্তর কে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করার নির্দেশ দিলেন চাচোল এর মহকুমা শাসক সব্যসাচী রায়।
মালদায় মুরগির মড়ক,প্রায় প্রতিদিন মারা যাচ্ছে ১০০ থেকে দেড়শো টি মুরগি
মালদায় মুরগির মড়ক,প্রায় প্রতিদিন মারা যাচ্ছে ১০০ থেকে দেড়শো টি মুরগি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















