নিজস্ব সংবাদদাতা,মালদা, ২ রা জানুয়ারী :মালদা জেলায় অনুষ্ঠিত হলো ৪২ তম পুষ্প প্রদর্শনী।প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন রকমের ফুলের সমাহার পাশাপাশি রয়েছে ফল ও সবজির বাহার। প্রতিদিন মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুষ্প প্রদর্শনী তে ফুল ফল ও সবজির ওপর পুরষ্কার বিতরণ করা হয়।
এই পুষ্প প্রদর্শনীর আয়োজক জয়দেব প্রামাণিক বলেন, শীত মরশুমে হরেক রকম ফুল ফল ও সবজি চাষ করা হয়। প্রতিবছরই ফুলের নিদৃষ্ট গুণগত মান বিচার করে পুরস্কার দেওয়া হয়। এর ফলে ফুল ফল ও সবজি যারা চাষ করেন এতে যথেষ্ট উৎসাহী হন তারা।
এবছর চন্দ্রমল্লিকা ফুল জেলাতে ভালো হয়েছে।তবে ফল ও সবজি চাপের চাষে কিছুটা ঘাটতি রয়েছে তবে চেষ্টা করব আমরা আগামী দিনে এই ঘাটতি পূরণ করে ভালো ফুল ফল চাষ করতে। শুধু সদর শহর নয় জেলার বাইরের ব্লক থেকে বছরে ফুল ফল এসেছে। এই উপলক্ষে বহু মানুষ মালদা জেলার বৃন্দাবনী মাঠ সংলগ্ন ভোটিং কমপ্লেক্সে ভিড় করছেন। আমরা আশা করছি এখানে মানুষের ঢল প্রতিদিনই বাড়বে।


















