নিজস্ব সংবাদদাতা ,আমডাঙা, ৯ই মার্চ : আমডাঙা একটি চলন্ত ম্যাটাডোর এ আগুন লেগে ভষ্মিভূত হয়ে গেল। আজ সকাল সাড়ে দশটা নাগাদ সন্তোষপুর এর দিক থেকে একটি মাল বোঝাই ম্যাটাডোর নীলগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। বালাপোষ তৈরি বিভিন্ন উপকরণ ছাট কাপড় ভর্তি ওই গাড়িটি রাস্তার ধারে বিদ্যুৎ বহি তারে সংস্পর্শে এলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার পাশে একটি তার বিদ্যুৎবাহী তারে ছিল সেই তাদের সংস্পর্শে আসতে আগুন ধরে যায় স্থানীয় মানুষরা ছুটে আসেন উদ্ধার কার্যে ড্রাইভারকে কোন রকম ভাবে গাড়ি থেকে উদ্ধার করেন। এবং ওই গাড়িতে নিজেরাই জল দেওয়ার ব্যবস্থা করেন এরপরে বারাসাত থেকে একটি ফায়ার ইঞ্জিন আসে এবং ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টা দত্তপুকুর নীলগঞ্জ রোড বন্ধ ছিল। পরে আমডাঙা থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে।
মাল বোঝাই চলন্ত গাড়িতে আগুন
মাল বোঝাই চলন্ত গাড়িতে আগুন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















