
পাকিস্তান : মাসুদের পর তবে এবার কি দাউদের পালা? সত্রের খবর, বর্তমানে এই চিন্তাই নাকি তাড়িয়ে বেড়াচ্ছে এই আন্ডারওয়ার্ল্ড ডনকে৷ সেজন্যই নাকি সদ্যই পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানে ঘাপটি মেরে থাকা দাউদ৷ এবং সম্পূর্ণ বৈঠকে নাকি মোদির দ্বিতীয়বার ফিরে আসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সে৷



















