
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১২ ই অক্টোবর: আজ মাতারার আবির্ভাব দিবস। সেই উপলক্ষে আজ ভোর থেকেই তারাপীঠে মন্দির চত্বরে উপছে পড়েছে দর্শনার্থীদের ভীড়। মাতারাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে পূজা করা হয়, কখনো দুর্গা, কখনো কালী। কিন্তু কখনো মা তারা কে মূল মন্দির থেকে বের করা হয় না বাইরে। বছরের এই একটি দিনেই মাতারাকে মুল মন্দির থেকে বের করে মন্দির চত্বরে থাকা বিরাম মঞ্চে বের করে রাখা হয়। সারাদিন সেখানে থাকার পর সন্ধ্যায় ফের মাতাকে মুল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আজ সারাদিন মাতার কোন ভোগ হয় না। সন্ধ্যায় মুল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর সেখানে ভোগ নিবেদন করা হয় ।
কথিত আছে আজকের দিনে জয় দত্ত নামে এক বণিক মাতারার দর্শন পেয়েছিলেন । সেই থেকে আজকের দিনটিকে মাতার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে । আর এই আবির্ভাব দিবসে মাতাকে দর্শনের আশায় ভক্তের ঢল উপচে পড়ছে মন্দির চত্বরে।



















