৩০ ডিসেম্বর, হঠাৎ করেই স্বপ্ন যদি সত্যির রূপ নেয় তাহলে বেশ অবাক হবেন তো? তবে হয়তো সকলের স্বপ্ন এভাবে সত্যি হয় না যেমন ববিতা তাডের স্বপ্ন সত্যি হয়েছে।একটি সরকারি স্কুলে রাঁধুনির চাকরি করেন তিনি।মাসে আয় মাত্র দেড় হাজার টাকা।ভালো খিচুড়ি রান্না করায় স্কুলে তাকে সবাই ‘খিচুড়ি স্পেশালিস্ট’ বলে ডাকে।অভাবে কাটানো জীবনে হঠাৎ আলোর প্রবেশ, একরাতের মধ্যেই ববিতা তাডে হয়ে উঠলেন কোটি টাকার মালিক।
কাছে নেই মোবাইল।কিন্তু সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তিনি হয়ে উঠলেন কোটিপতি।ঘটনাটি ঘটেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে। অমিতাভ বচ্চনের উপস্থাপনায় তুমুল জনপ্রিয় এই অনুষ্ঠান।সেই অনুষ্ঠানেই সরকারি স্কুলে মিড ডে মিলের রাঁধুনি ববিতা তাডে জিতে নিলেন ১ কোটি টাকা।তাঁর এরূপ অসাধারণ ট্যালেন্ট দেখে অমিতাভ বাচ্চান বেশ অবাক হন।ফোন না থাকার কারণে তাঁর হাতে তিনি তুলে দেন একটি মোবাইল।১ কোটি টাকা পেয়ে খুশিতে কেঁদে ফেললেন ববিতা তাডে।অর্থ কষ্টে থাকা এই নারী একরাতেই হয়ে গেলেন কোটি টাকার মালিক।



















