
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৫ শে আগস্ট :রবিবারের সকালে মায়েরজন্য ঔষধ কিনতে এসে মিনিবাস বাসের ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী দুর্গাপুরের বাসিন্দা স্কুলছাত্র ইরফান(১৫)। ঘটনায় দুর্গাপুরের ভিরিঙ্গি হাইস্কুল সংলগ্ন রাস্তায় উত্তেজিত জনতার পথ অবরোধ।
ঘাতক বাসের কন্ডাক্টরকে গণধোলাই উত্তেজিত জনতার। পরে পুলিশ এসে উদ্ধার করে বাসের কন্ডাক্টরকে। ফরিদপুর ফাঁড়ির পুলিশের সাথে স্থানীয় বাসিন্দাদের বচসা। প্রায় ঘন্টা খানেক রাস্তা (নাচন রোড) অবরোধ থাকার পর পুলিশির আশ্বাসে যানজট মুক্ত হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
আহত কিশোর ইরফানকে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বেনাচিতি বাজারের উপর মিনি বাস চালকদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ পথচারীদের।



















