মিলছেনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এম আর বাঙ্গুর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ

মিলছেনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এম আর বাঙ্গুর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৯ এপ্রিল ২০২১ কোলকাতা: ভ্যাকসিনের ফাস্ট ডোজ নেওয়ার পরে যখন সাধারন মানুষ সেকেন্ড ডোজের জন্য আসছেন তখন মিলছেনা সেকেন্ড ডোজ। এই ঘটনাই চোখে পড়ল এম আর বাঙ্গুর হাসপাতালে।

ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর যখন তারা সেকেন্ড ডোজের জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে আসেন তখন কোন নোটিশ ছাড়াই তাদের বলা হয় আজ ভ্যাকসিন দেওয়া হবে না সেরকম ভাবেই দুবার তারা না পেয়ে ফিরে যায়। তবে বুধবার রাত্রির থেকে লাইনে দাঁড়িয়েও বৃহস্পতিবার যখন ঠিক একই ঘটনা কোন নোটিশ ছাড়াই তাদের বলা হচ্ছে যে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ আজকেও দেওয়া হবে না। তবে তারা যখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে দেখা পর্যন্ত করেনি এই নিয়ে তারা বৃহস্পতিবার এম আর বাঙ্গুর এর সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।

আরও পড়ুন…ভাঙড়ে বোমা তৈরীর কারখানা উদ্ধার করল পুলিশ

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top