
পাকিস্তান : জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভারত-পাক বানিজ্যিক দুয়ার বন্ধ হতে বসেছে। এবার তার সঙ্গে সঙ্গে আকাশ পথ বন্ধ করতে চলেছে ইমরান সরকার। বিষয় জম্মু-কাশ্মীর হলেও সম্পর্ক জটিল থেকে জটিলতর হতে চলেছে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক। রীতিমত পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক সমর্থন চাইলেও এবিষয় মানতে নারাজ রাষ্ট্রপুঞ্জ সহ বেশ কয়েকটি দেশ। ভারতের সঙ্গে তারা সহমত।
ইতিমধ্যে জন্মু-কাশ্মীর বিষয়টি যথারীতি আন্তর্জাতিক আদালতে পৌঁছিয়েছে। এমনকি সোমবার ইমরান খান হুমকির সুরে মোদিকে বলতে ছাড়লেন না, “এর শেষ দেখে ছাড়বেন”। এর ঠিক পরেই আকাশপথ বন্ধের হুঁশিয়ারি দিলেন নিজের মন্ত্রীসভা থেকে। প্রসঙ্গতঃ বাণিজ্যিকপথ বন্ধের ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞান এবং প্রযুক্তির পাক মন্ত্রী ফাওয়াদ হুসেন ট্যুইট করে জানিয়েছেন, বানিজ্য ক্ষেত্র পুরপুরি বন্ধের আগে সবদিক আগে খুটিয়ে দেখা হচ্ছে। এছাড়া চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সকল আইনি দিক খতিয়ে দেখার কাজ চলছে।
শুধু তাই নয়, পুলওয়ামা হামলার জবাব পেয়েছিল বানিজ্যিক ভাবে বেশ মুষড়ে পড়েছিল পাকিস্তান। সেই সময় ভারত-পাক আকাশ পথ ১৪০ দিন বন্ধ থাকায় পাকিস্তানের ১০ কোটি ডলার(যা ভারতীয় ৬৮৫ কোটি টাকা) ক্ষতির মুখ দেখেছিল। আবার সেই সমস্যায় যাতে না পড়তে হয় তাই ভেবেচিন্তে পা ফেলতে চাইছে ইমরান সরকার।



















