
নিজস্ব সংবাদদাতা,হাওড়া,৯ ই জুলাই :মিষ্টি দিয়ে তৈরি হলো বিরাট- কোহলি-এম এস ধোনির ৫ ফুট ৪ ইঞ্চির মূর্তি। লোকের ভিড় উপচে পড়ছে দেখার জন্য।

দেশ এখন ক্রিকেট জ্বরে আচ্ছন্ন। তার প্রমান দেখা গেল মধ্য হাওড়ার একটি মিষ্টির দোকানে। দোকানে মালিক নিজেও ক্রিকেট প্রেমী। তাই মিষ্টি দিয়ে তৈরি করলেন বিরাট- কোহলি-এম এস ধোনির ৫ ফুট ৪ ইঞ্চির মূর্তি। আজকে সেমি ফাইনাল ম্যাচের আগে মিষ্টি দিয়ে তৈরি পুতুল গুলো দোকানে আনার পরেই লোকেদের ভিড় উপচে পড়ছে। সকলেই একবার ওই পুতুলগুলো দেখতে খুব উদগ্রীব।

লোকেদের ধারণা হয় পুতুল গুলো মাটির তৈরি কিন্তু দেখার পরে বুঝতে পারে যে এগুলো মিষ্টি দিয়ে তৈরি পুতুল। এই পুতুল গুলো বানাতে ১০ জন কারিগর তিন রাত কাজ করে ৫ দিনে বানিয়েছেন। তিনটে পুতুলগুলো বানাতে ৪০০শো লিটার দুধ, ২২ কেজি চিনি, ৯০ কিলোগ্রাম খোয়া লেগেছে। পুতুলগুলোর এক একটির ওজন ৪৫ কেজির মতো। ক্রিকেট প্রেমীদের কথা মাথায় রেখেই এই পুতুলগুলো বানানো হয়েছে।


















