মুকুল রায়ের হয়ে প্রচারে এলেন মিঠুন চক্রবর্তী

মুকুল রায়ের হয়ে প্রচারে এলেন মিঠুন চক্রবর্তী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৯এপ্রিল ২০২১ নদীয়া (কৃষ্ণনগর): কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রার্থী মুকুল রায়ের হয়ে প্রচারে সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এদিন র‍্যালির মাধ্যমে প্রচার সারলেন তিনি।

কৃষ্ণনগর রাজবাড়ি থেকে প্রচার শুরু করে চ্যালেঞ্জ মোড় পর্যন্ত রালি হবার কথা ছিল। কিন্তু র‍্যালির মাঝপথে সুপারস্টার মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়লে পিসফুল মোড় থেকে তিনি চলে যান। সোমবার মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়েও কথা বলতে পারলেন না শারীরিক অসুস্থতার কারণে। সুপারস্টার মিঠুন চক্রবর্তী জানালেন যতদিন পারব প্রচার করে যাব। আজ এই সভাতে মিঠুন চক্রবর্তীকে দেখবার জন্য রাজনৈতিক সভা জনসমুদ্রে পরিনত হয়েছিল। সম্পূর্ণ র‍্যালি দেখতে মানুষের আবেগ চোখে পড়ার মতো ছিল।

আরও পড়ুন…একই দিনে প্রচারে জেলায় হাজির অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা

 

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top