
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৮ ই এপ্রিল ; আজ বিজেপি নেতা মুকুল রায় নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন যে প্রথম দফার লোকসভা নির্বাচনের প্রচারের জন্য আর মাত্র ২৪ ঘন্টা বাকি। তাই প্রথম দফায় আলিপুর দুয়ার ,কোচবিহার এই দুই লোকসভা কেন্দ্রের জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক,যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। সেই ব্যাপারে কমিশন আশ্বস্ত করে বলেছেন যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দ্বারা শান্তিপূর্ণ নির্বাচন করানো হবে। (এম সি সি) মডেল কোড অফ কন্ডাক্ট বজায় না রেখে বাবুল সুপ্রিয়র গানের লাইনে পিসি বা দিদি শব্দ ব্যাবহৃত হয়েছে তার ব্যাখা করে আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি।তাহলে বাংলা অভিধান থেকে এই শব্দ বাদ দিতে হবে।



















