
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৭ এপ্রিল, আজ থেকে শুরু হল কল্পতরু কমিউনিটি কিচেন।কিচেন থেকে সরাসরি নৈহাটি বিধানসভার সকল অভূক্ত অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে খাবার।মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই কিচেন বহু মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নৈহাটি বিধানসভার মাননীয় বিধায়ক পার্থ ভৌমিক এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কল্পতরু কমিউনিটি কিচেন শুরু হল। লকডাউনে গরিব মানুষগুলোর মুখে অন্ন তুলে দিতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হল। নৈহাটির কোনো মানুষ অভুক্ত থাকবে না, এই সংকল্প নিয়েছে তৃণমূল কংগ্রেসে কর্মীবৃন্দ।


















