
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৮ এপ্রিল, গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ সকাল থেকে ফুলের দোকান খুলে গেল।লকডাউনের জেরে এতদিন দোকানদানি বন্ধ থাকার কারনে সমস্যায় পড়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিস্তির্ন অঞ্চলের ফুলচাষিরা। দোকানদানি বন্ধ থাকার ফলে ফুল রপ্তানিও বন্ধ হয়ে যায়। ফলে গাছের ফুল গাছেতে থেকেই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। ফুল ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় ফুল ব্যাবসায়ী সমিতি।
অবশেষে গতকাল মুখ্যমন্ত্রী ফুল বাজার খোলার কথা ঘোষণা করায় খুশি ফুল চাষি থেকে ব্যাবসায়ীরা। তবে বাজারে সামজিক দূরত্বের কোনো ছবি ধরাই পড়েনি। তবে কোলাঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশেষ ব্যাবস্থা নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।



















