
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১৫ই জুন :মুখ্যমন্ত্রীর চিকিৎসার আবেদন নিয়ে জনস্বার্থে সুপ্রিম কোর্টে মামলা করবেন বিজেপি সাংসদ অর্জুন সিং। আজ বারাসাতের বিশেষ আদালতে একটি বিশেষ মামলায় হাজিরা দিতে এসে এমনই দাবি করেন অর্জুন সিং। গতকাল কাঁচড়াপাড়ায় তৃনমূলের কর্মীসভায় মুখ্যমন্ত্রী বক্রব্য প্রসঙ্গে অর্জুন বলেন ৩০ বছর ধরে এমন এক নেতৃত্বে কি করে কাজ করেছি ভাবতেই লজ্জা হয়। বাংলা ভাষা হিন্দীভাষা করে বিভাজিনের রাজনীতি করছেন উনি। যে রাজ্যে অন্য রাজ্যের মানুষ থাকুক না কেন নিজের দের প্রয়োজনে সেই রাজ্যের ভাষা শিখেনেন। যেমন আমলারা শিখে নেন। এটা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ি করে উনার দাবি মুখ্যমন্ত্রীর চিকিৎসা দরিকার। এরপরে রাজ্যে চিকিৎসকদের নিরাপত্তা নেই অথচ রাজ্যের বখাটে তৃনমূলী ও খুনি শাহাজাহানদের নিরাপত্তা রয়েছে। সন্দেশখালিতে নিখোঁজ বিজেপি কর্মীদের মেরে মাটি পুতে ফেলা হয়েছে বলে অর্জুনের দাবি। তার তদন্তের জন্য এন আই কে তদন্ত ভার তুলে দেওয়ার আবেদন করেন তিনি।


















