মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই তৃণমূলের ব্লক সভাপতির নামে কাটমানির ব্যানার

মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই তৃণমূলের ব্লক সভাপতির নামে কাটমানির ব্যানার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর ,১৯ই আগস্ট :মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই তৃণমূলের ব্লক সভাপতির নামে কাটমানির ব্যানার পড়ল এলাকায়। মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তীর নামে পার্টি অফিস, পঞ্চায়েত সমিতির অফিস ও মহিষাদল রাজ কলেজের কাছে এই ব্যানার পড়ে। ব্লক সভাপতির পাশাপাশি তিলক চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও রাজ কলেজের পরিচালন সমিতির সভাপতির পদেও আছেন তিনি। রাজ কলেজে সাত জন গ্রুপ ডির কর্মী নিয়োগের জন্য এক কোটি টাকার কাটমানি নিয়েছেন বলে অভিযোগ।

কাটমানি ফেরতের দাবীতে মহিষাদল নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই ব্যানার টাঙানো হয়েছে। তবে তিলক চক্রবর্তীর অভিযোগ এটা বিজেপির চক্রান্ত। বিজেপির মন্ডল সভাপতি লবকুমার দাস এই অভিযোগ অস্বীকার করে বলেন বিজেপি এমন নোংরা রাজনীতি করে না। তাছাড়া ওনার নামে এরকম অনেক অভিযোগ রয়েছে। মহিষাদলে এমন ব্যানার পড়া নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top