
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১ এপ্রিল, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ থেকে রেশন দোকান গুলিতে ফ্রীতে চাল, গম, ময়দা দেওয়া শুরু হল।ভোর থেকেই রেশন দোকানের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে। রেশন নিতে এসে যে দূরত্ব বজায় রাখার কথা সেটা দেখা গেল না। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।নিউটাউনের ঘুনি মাঝের পাড়ার রেশন দোকানের এক কর্মচারী দেবদুলাল রায় জানান, যে সমস্ত কার্ড হোল্ডার ডিজিটাল কার্ড পেয়েছেন তারা পাবেন। পাঁচ প্রকারের ডিজিটাল কার্ড আছে। ১৩ টাকা কেজি আর কে সোয়াইফ টু কার্ডে।
এছাড়া ৪ ক্যাটাগরি এ ওয়াই, এস পি এইচ এইচ, পি এইচ এইচ, আর কে সোয়াইফ ওয়ান। এই চারটি ক্যাটাগরি সম্পূর্ণ ফ্রী। প্রত্যেক সপ্তাহে যে মালটা দেওয়া হয়। সেটা এক মাসের বরাদ্দ কৃত সেটা একবারে সম্পূর্ণ ফ্রীতে দেওয়া হবে। আর কে সোয়াইফ টু এর সাদা কার্ডে ১৩ টাকা কেজি চাল ও ৯ টাকা কেজি গম যেটা প্রতি সপ্তাহে ৫০০ গ্রাম করে দেওয়া হত সেটা ১ কেজি মাসে বরাদ্দ কৃত হয়েছে। যেটা পয়সা দিয়ে কিনতে হবে। এ ওয়াই কার্ডে মাসে ১৫ কেজি চাল, ২০ কেজি আটা ফ্রীতে দেওয়া হচ্ছে। এস পি এইচ এইচ কার্ডে মাসে ২ কেজি চাল ও ৩ কেজি আটা ফ্রীতে দেওয়া হচ্ছে। আর কে সোয়াইফ ওয়ানে ২ কেজি চাল ও ৩ কেজি গম সম্পূর্ণ ফ্রীতে দেওয়া হচ্ছে।
ভোর থেকে রেশন দোকানে লাইন দিয়ে যারা ফ্রীতে রেশন পেয়েছেন তারা ভীষণ খুশি।তবে যারা ভোর থেকে ফ্রীতে রেশনের মাল পাবেন বলে লাইনে দাঁড়িয়েছিলেন তারা মাল না পাওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। মূলত আর কে সোয়াইফ টু কার্ডের হোল্ডাররা ফ্রী মাল না পাওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে সকলকেই



















