মুখ্যমন্ত্রীর বাড়িতে জয় শ্রীরাম লেখা দশ লক্ষ পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত অর্জুন সিং-এর

মুখ্যমন্ত্রীর বাড়িতে জয় শ্রীরাম লেখা দশ লক্ষ পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত অর্জুন সিং-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ব্যারাকপুর, ৩ রা জুন :রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় শ্রীরাম স্লোগানে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রীর বাড়িতে জয় শ্রীরাম লেখা দশ লক্ষ পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার বক্তব্য দেখা যাক জয় শ্রীরাম বলার জন্য মুখ্যমন্ত্রী কত মানুষকে গ্রেফতার করতে পারে। তারই পাল্টা হিসেবে অর্জুন সিং এর হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়হিন্দ, জয় বাংলা লিখে পাঠানোর আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে । যদিও এখনও পর্যন্ত অর্জুন সিংহের হোয়াটসঅ্যাপ নাম্বারে তেমন কোন মেসেজ আসে নি। কিন্তু যখন তৃণমূল নেত্রী চতুর্দিকে তৃণমূল ছাড়া কিছু দেখতেন না এখন জয় হিন্দ জয় বাংলা বলতে বাধ্য হয়েছেন তারই দৌলতে। এতে তিনি অত্যন্ত খুশি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top