
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ মে, আজ ৮ নং ওয়ার্ডে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হল কমিউনিটি কিচেন। আজ তার প্রথম দিনে উত্তর দমদমের অভিভাবকা তথা রাজ্যের মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা C.I.C. মাননীয় বিধান বিশ্বাস উপস্থিতিতে উত্তর দমদম পৌরসভার ৮নং ওয়ার্ডের আর্থিকভাবে পিছিয়ে পড়া ৬০০ মানুষের মধ্যে খাবার তুলে দেওয়া হল।
এদিন উপস্থিত ছিলেন প্রিয় ওয়ার্ডের পৌরপিতা কল্যাণ কর, ওয়ার্ডের সভানেত্রী নিপা কর, উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস কর মহাশয় এবং ওয়ার্ডের সকল ছাত্র-যুব-মহিলা কর্মীবৃন্দ।



















