
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৮ জুলাই :- গত মঙ্গলবার ফের কড়া ভাবে লকডাউন বিধি কার্যকর করার কথা জানিয়েছিল রাজ্য সরকার। আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘‘সাত দিনের জন্য এই লকডাউন চালানো হবে। তার পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’ পাশাপাশি মাস্ক না পরে রাস্তায় বেরোলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে লক ডাউন রাজ্য প্রশাসনের তরফ থেকে দেওয়া কন্টেনমেন্ট জোনের তালিকা ভুক্ত এলাকাগুলিতে। যদিও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার কন্টেনমেন্ট জোনের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের উদ্দেশে তিনি বলেন, ‘‘এই দুই জেলার তালিকা ভাল করে রিভিউ করে তার পর বিজ্ঞপ্তি জারি করবেন।’’



















