রাজ্য – প্রতিবছরের মতোই মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্য গঙ্গাসাগরে পুণ্যার্থীদের নিরাপদ যাত্রা এবং মেলার সুব্যবস্থা নিশ্চিত করতে খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশ থেকে যে পুণ্যার্থীরা এই সময় গঙ্গাসাগরে যাবেন, তাদের একটি বড় অংশ আসে কলকাতার বিভিন্ন ঘাটে। সেই সুবাদে প্রশাসনের প্রস্তুতি যাচাই করতে মুখ্যমন্ত্রী বুধবার আউটরাম ঘাটে যাবেন।
গঙ্গাসাগরে যাওয়ার আগে পুণ্যার্থীরা বাবুঘাট, আউটরাম ঘাটে এসে তাবু ফেলে, যাতে মকরের পুণ্য লাভের জন্য অপেক্ষা করা যায়। এই সময় আউটরাম ঘাট হয়ে ওঠে এক প্রকার “মহামানবের মিলন তীর্থ”। মুখ্যমন্ত্রী সেখান থেকে গঙ্গাসাগরের যাত্রার সূচনা করবেন এবং খতিয়ে দেখবেন পার্বণের আগে মানুষের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কতটা প্রস্তুত।




















