মুড়িগঙ্গা সেতুর শিলান্যাসের দিনে জন্মদিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মুড়িগঙ্গা সেতুর শিলান্যাসের দিনে জন্মদিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সোমবার বাংলার জন্য এক গুরুত্বপূর্ণ দিন। রাজ্য তথা দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে মুড়িগঙ্গা নদীর উপর নতুন সেতুর শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নমূলক এই কর্মসূচির পাশাপাশি দিনটি রাজ্যবাসীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ আর এক কারণে। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।
জন্মদিনের সকালে বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদির জন্মদিবসে তাঁকে শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।
জন্মদিন পালন নিয়ে বরাবরই আড়ম্বরবিমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে কোনও বিশেষ অনুষ্ঠান করেন না। তবে তাঁর অনুগামীরা প্রতি বছরই ভালোবাসা ও শ্রদ্ধায় বিভিন্ন এলাকায় জন্মদিন পালন করে থাকেন। উন্নয়নমূলক কর্মসূচির মধ্য দিয়েই দিনটি কাটান মুখ্যমন্ত্রী, এটাই তাঁর দীর্ঘদিনের অভ্যাস।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণত দলের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে যেভাবে প্রশংসামূলক ভাষা ব্যবহার করেন প্রধানমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেই ধরনের ব্যক্তিগত প্রশংসার ছোঁয়া এদিনের বার্তায় তেমনভাবে চোখে পড়েনি।
সব মিলিয়ে উন্নয়ন প্রকল্পের সূচনা ও মুখ্যমন্ত্রীর জন্মদিন—এই দুই মিলিয়ে সোমবার দিনটি বাংলার রাজনীতিতে বিশেষ গুরুত্ব নিয়ে দেখছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top