
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১২ ই অক্টোবর:দেগঙ্গার হামাদামা বাজারে শুক্রবার রাতে মুদির দোকানে দুষ্কৃতী হানা।দোকানের মালিককে বেধরক মারধর করে মাথায় রিভলবারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে ক্যাশ বাক্স ভেঙে টাকা পয়সা লুটপাট করে পালায় তিন দুষ্কৃতী । প্রতিদিনের মতো শুক্রবার রাত এগারোটা সময় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য সাটার নামাতেই তিন দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে মুদি ব্যবসায়ীর উপর। কিছু বোঝার আগেই চলে ব্যাপক মারধর রিভলবারের বাঁট দিয়ে মেরে ফাটানো হয় মাথা। দোকানদারের চিৎকার চেঁচামেচি তে মোটরসাইকেল নিয়ে পালায় দুষ্কৃতীরা।ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ।



















