মুম্বইয়ের বায়ুদূষণ নিয়ে সরব দীপিকা পাড়ুকোন, প্রশাসনের পদক্ষেপের আর্জি

মুম্বইয়ের বায়ুদূষণ নিয়ে সরব দীপিকা পাড়ুকোন, প্রশাসনের পদক্ষেপের আর্জি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – দেশের মেট্রো সিটিগুলির বাতাসের গুণমান সবসময় নজরে থাকে। তবে সম্প্রতি মুম্বইয়ের বায়ুদূষণ ক্রমবর্ধমান হয়ে প্রশাসনকে নতুন করে ভাবাচ্ছে। বিগত বছর ধরে শহরের কিছু এলাকায় বায়ুর মান মারাত্মকভাবে খারাপ হলেও সম্প্রতি তা আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মুম্বইয়ের ঘাটকোপার ও মুলুন্ড এলাকায় একিউআই (AQI) ছিল প্রায় ২৩০–২৫০-এর মধ্যে। এই অঙ্ক পরিবেশপ্রেমী এবং শহরের নাগরিকদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মুম্বইয়ের বাতাসের গুণমানের ছবি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ভারতের পশ্চিম উপকূলের মানচিত্রে মায়ানগরীর বিভিন্ন এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখিয়ে জানিয়েছেন যে, শহরের বায়ুদূষণের মাত্রা ক্রমবর্ধমান এবং এটি উদ্বেগের। তার শেয়ার করা ছবিতে দেখা যায়, মুম্বইয়ের বাতাসের গুণমান সূচক ১৫৩ পর্যন্ত পৌঁছেছে।
দীপিকা পোস্টে লিখেছেন, “আমাদের শহরের নাগরিক এবং শিশুদের দমবন্ধ হয়ে আসছে। এটা মোটেই ঠিক নয়! বৃহন্মুম্বই পুরসভা দয়া করে কোনও পদক্ষেপ করুন।” ইতিমধ্যেই মুম্বইয়ের বাতাসের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সদ্য মাতৃত্ব নেওয়া রিচা চাড্ডা। তিনি বায়ুদূষণকে ‘মানুষের তৈরি বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। এর আগে দিল্লির বাতাসের মান নিয়ে সরব হয়েছিলেন পরিণীতি চোপড়া। দীপিকার সরব হওয়ায় পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে মুম্বই প্রশাসনকে পদক্ষেপ নিতে নতুন চাপ তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top