
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,১০ই সেপ্টেম্বর : মুর্শিদাবাদের নওদাতে সোমবার রাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল অঞ্চল সভাপতি কে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম নিমাই মন্ডল । পুলিশ জানিয়েছে, নওদা থানার বালি এক গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নিমাই মন্ডল কে দলীয় কার্যালয়ে মধ্যে গুলি করে খুন করা হয় দুস্কৃতীরা বলে অভিযোগ। সোমবার রাতে বালি অঞ্চল তৃণমূল পাটি অফিসে দলীয় কার্যালয়ে মধ্যে বসে থাকা কালিন পেশায় গোঘাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই মিস্ত্রি কে গুলি করা হয় বলে অভিযোগ । ঘটনার জেরে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



















