
নিজস্ব সংবাদদাত,মুর্শিদাবাদ,২১ জুলাই :শনিবার মুর্শিদাবাদের মুকুন্দবাগ অঞ্চলের চর মহিমাপুর শিশু শিক্ষা কেন্দ্রে উদযাপিত হল বনমহোৎসব ও অরণ্য সপ্তাহ।
শিশুদের নিয়ে বৃক্ষরোপণ, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বৃক্ষ রোপনের তাৎপর্য এবং প্রয়োজনীয়তা নিয়ে শিশুদের সামনে আলোচনা করেন প্রধান সহায়িকা ডালিয়া মন্ডল এবং সহকারি সহায়িকা মিত্রা মন্ডল।

এই অনুষ্ঠান ঘিরে শিশুদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।




















