মুর্শিদাবাদের সালারে এক মূখ ও বধীর মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মুর্শিদাবাদের সালারে এক মূখ ও বধীর মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,সালার, ২৩ শে ডিসেম্বর :রবিবার সকালে মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি কান্দরা গ্রামের দাসপাড়ায় খড়ের গাদা থেকে এক মূখও বধির মহিলার ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার করল সালার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম ফেনী মাঝী(৪৫) মালিহাটি কান্দরা গ্রামের মাঝী পাড়ার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ কেউ বা কারা ওই মহিলাকে ধর্ষণ করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে খুন করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ফেনী মাঝী মূখ ও বধীর মহিলা। পাড়ার বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করত।
 পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে। শরীরে ও মুখে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। মুখ থেতলে দেওয়া হয়েছে। কে বা কারা শারীরিক অত্যাচার করে খুন করেছে বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন ।যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top