
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিসেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ বহরমপুর ঋত্বিক সদনে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর দ্বিশত বর্ষ উদযাপন ও কোভিড ওরিয়রদের সম্মান জ্ঞাপন করা হয় যারা কোভিড নাইনটিন যোদ্ধা হিসেবেও পরিচিত।ডাক্তার সাফাই কর্মী নার্স সকলকে সম্মান দেওয়া হয় ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ও কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মান জানানো হয়। মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সবরি রাজকুমার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রশান্ত বিশ্বাস কৃষি কর্মদক্ষ সাহানাজ বেগম অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ পাল ও অ্যাসোসিয়েশনের সদস্য বৃন্দ।



















