মুর্শিদাবাদ জেলা পুলিশের এক অভিনব উদ্যোগের মুখোমুখি হল গোটা রাজ্যবাসী

মুর্শিদাবাদ জেলা পুলিশের এক অভিনব উদ্যোগের মুখোমুখি হল গোটা রাজ্যবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৪ এপ্রিল, দেশজুড়ে লকডাউন, যার জেরে ঘরে বন্দি সাধারণ মানুষ।একদিকে করোনা সংক্রমণ অপরদিকে গরম বাড়ছে।এই দুর্যোগে এবার জেলায় জেলায় পুলিশরা নিরাপত্তা দেওয়ার সাথে সাথে এগিয়ে এল মানুষের সাহায্যে।কঠোরতর পুলিশ এবার লাঠি হাত থেকে সরিয়ে হাত বাড়িয়ে দিল রক্ত দানের জন্য।এবার মুর্শিদাবাদ জেলার পুলিশ রক্তদান শিবিরের আয়োজন করল।

জানা গেল, রক্ত দানের পাশাপাশি মুর্শিদাবাদে আটকে পড়া শ্রমিক যারা লকডাউনের জন্য বাড়ি ফিরতে পারছে না তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল মুর্শিদাবাদ জেলার পুলিশ।এর আগেই মুখ্যমন্ত্রী এই উদ্যোগের কথা জানান, ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাবের জন্য বিভিন্ন জেলার পুলিশদের রক্ত দানের জন্য আবেদন জানান। সেই মতো গতকাল শুক্রবার মুর্শিদাবাদ জেলার পুলিশ এই অভিনব উদ্যোগ নিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top