
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ৯ মে, করোনা ভাইরাসে সংক্রমন রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক অনুদানের আবেদন করেছে। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসছেন সমাজের সর্বস্তরের মানুষজন।এবার পূর্ব বর্ধমানের গলসির ১ব্লকের লোহা সন্তোষপুর এলাকায় এক পঞ্চম শ্রেনীর পড়ুয়া শিবম চ্যাটার্জী এগিয়ে এল মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সহায়তা নিয়ে।লক্ষীর ভাঁর তুলে দিলেন শুক্রবার ওই পড়ুয়া জেলাশাসক বিজয় ভারতীর হাতে এবং তার সাথে উপস্থিত ছিলেন তাঁর বাবা হিমাদ্রী চ্যাটার্জী হিমাদ্রিবাবু, তিনিও এদিন মূখ্যমন্ত্রীর ত্রানতহবিলে জেলাশাসক ও মন্ত্রী স্বপন দেবনাথের হাতে ১৫,০০০ টাকার একটি চেক তুলে দেন।
এদিন সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ,উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি সম্পা ধারা।বিগত বেশ কয়েকবছর ধরেই পঞ্চম শ্রেনীর ওই পড়ুয়া লক্ষীর ভাঁড়ে সঞ্চিত অর্থ জমিয়ে রেখেছিল এবং সেই অর্থ দিয়ে ওই পড়ুয়া একটি সাইকেল কিনবে বলে ঠিক করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে বিশ্বজুরে মহামারি আকার ধারন করেছে রাজ্য জুরেও দেখা দিয়েছে, সেই প্রবনতা রাজ্যসরকারের তরফ থেকেও সর্তকতা অবলম্বন করা হয়েছে। এছারাও গোটা দেশ এবং রাজ্যজুরে লকডাউন চলছে, সমাজের সর্বস্তরের মানুষজন এগিয়ে আসছেন মূখ্যমন্ত্রীর তহবিলে সাহায্য করার জন্য।বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থা বিভিন্ন রাজনৈতিক দল এগিয়ে এসেছে।এবার তাদের পাশাপাশি এগিয়ে এল এই ক্ষুদে পড়ুয়া।



















