
নিজস্ব সংবাদদাত,সরশুনা,৭ ই জুলাই :সরশুনা থানার রাখাল মুখার্জি রোডে মৃত মায়ের দেহ আগলে রাখল বাবা ও মেয়ে ।আজ সকালে প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে 100 নম্বরে ডায়াল করে পুলিশকে জানায়। সরশুনা থানায় এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মহিলার নাম ছায়া চ্যাটার্জী বয়স আনুমানিক 80 বছর ।এ বছরের ফেব্রুয়ারি মাসে বাড়ির বড় ছেলে দীপাঞ্জন চ্যাটার্জী বয়স 56 এর দেহ উদ্ধার হয়েছিল একই বাড়ি থেকে। সেই সময় প্রায় তিন দিন মৃতদেহ আগলে রেখে দিয়েছিল পরিবারের প্রত্যেকে। প্রতিবেশীদের বক্তব্য এই পরিবারের সবাই মানসিকভাবে অসুস্থ তাদেরকে সাহায্য করার কেউ নেই মেয়ে নীলাঞ্জনার বাবার অবস্থা অত্যন্ত খারাপ বলতে গেলে পুরো শয্যাশায়ী। আবাসনের বাসিন্দাদের দুশ্চিন্তায় ভুগতে তার বাবাও ঠিক এইভাবে মারা যাবে কারণ কোন খাবার দাবার সেই মতন পাচ্ছে না ওষুধপত্র কিছুই পাচ্ছেনা*।



















