
মুম্বই: প্রতীক্ষা দাসই মুম্বইয়ের প্রথম মহিলা ড্রাইভার৷ ২৪ বছরের প্রতীক্ষা মালাডের ঠাকুর কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন৷ তবে প্রথামাফিক কাজে তিনি বিশ্বাসী নন৷ তাই জানিয়েছেন, গত ছয় বছর ধরে তিনি ড্রাইভার হওয়ারই স্বপ্ন দেখেছেন৷ তাও ছোট-খাটো গাড়ি নয়, হেভি যান, একেবারে বাস৷ বাইক দিয়ে শুরু করে, চার চাকা, সবকিছু চালালেও তাঁকে আকর্ষণ করেছে বাস এবং ট্রাক৷ যা চালিয়ে রীতিমতো উচ্ছ্বসিত প্রতীক্ষা৷ যেন এই পেশাতে নিযুক্ত হওয়ারই প্রতীক্ষায় ছিলেন তিনি৷


















