
পূর্ব মেক্সিকোর ভেরাক্রুজে ভয়াবহ বাস দুর্ঘটনা। পর্যটক বোঝাই বাসের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায় বাসটিতে। সেখানেই প্রায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ২১ জন পর্যটকের। উদ্ধারকারীরা গিয়ে বাকিদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জন পর্যটক।
দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। তদন্তে জানা গিয়েছে বাস এবং মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এতো তীব্র ছিল যে তেলের ট্যাঙ্ক ফেটে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ সন্ধানে জানা গিয়েছে, পর্যটকদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকে ধাক্কা মারে। মৃতদের তালিকায় ট্রাকের দুই চালকও রয়েছেন।



















