মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক স্কুল পড়ুয়া

মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক স্কুল পড়ুয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,কোলকাতা: মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে এক স্কুল পড়ুয়া। জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪টে৩০মিনিট নাগাদ দমদমগামী মেট্রোর লাইনে ঝাঁপ দেয় এক স্কুল ছাত্র। সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঘটেছে এই দুর্ঘটনা।এই ঘটনার পর সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় পরিষেবা। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দমদম থেকে গিরীশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে পরিষেবা সচল রয়েছে। মাঝের অংশে বন্ধ রয়েছে পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, দুর্ঘটনার প্রায় আধঘণ্টা পর ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। সেন্ট্রাল মেট্রো স্টেশনে আচমকা পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে নিত্যযাত্রীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top