মেডিক্যাল কলেজের ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মানসিক রোগীর

মেডিক্যাল কলেজের ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মানসিক রোগীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ১৫ জানুয়ারি, ফের হাসপাতালে আত্মহত্যার ঘটনা। এবার ঘটনা কলকাতা মেডিক্যাল কলেজে। হাসপাতালের ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক রোগী। গিয়াসউদ্দিন মোল্লা (বয়স ২০)। বাড়ি হাওড়া জেলায়। বুধবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই মারণ ঝাঁপ দেন ওই রোগী।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন সকালে হাসপাতালের নিউরো বিভাগে রাউন্ডে যান চিকিৎসকরা। সেখানে নার্সরাও ছিলেন। তখনই হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে গিয়াসউদ্দিন। চেঁচামেচি করতে থাকে সে। চিকিৎসক ও নার্সরা তাঁকে শান্ত করার চেষ্টা করেও কাজ হয়নি। এই পরিস্থিতিতে আচমকা নার্স ও চিকিৎসকদের হাত ছাড়িয়ে ৬ তলার জানলা থেকে ঝাঁপ দেয় ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে, ঝাঁপ দেওয়ার আগে নিজের পরনের জামাটিও ছিড়ে ফেলে ওই যুবক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top