মেদিনীপুর শহরের বস্তি এলাকার মানুষদের দেওয়া হল করোনা প্রতিষেধক হোমিওপ্যাথি ডোজ

মেদিনীপুর শহরের বস্তি এলাকার মানুষদের দেওয়া হল করোনা প্রতিষেধক হোমিওপ্যাথি ডোজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১২ মে, আজ থেকে মেদিনীপুর শহরের বস্তি এলাকার মানুষদের করোনা প্রতিষেধক হোমিওপ্যাথি ডোজ আর্সেনিকাম এ্যালবাম ৩০ দেওয়া শুরু করলো মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজের চিকিত্‍সকেরা।

করোনা প্রতিরোধের জন্য এই ওষুধ ব্যবহৃত হয়। আজ মেদিনীপুর শহরের ১২ নং ওয়ার্ডের বেহারা পাড়া, গির্জা বস্তির মানুষদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়, পাশাপাশি তাদের ওষুধের ডোজ নেওয়ার নিয়ম, ওষুধের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত বোঝানো হয়। এই কর্মসূচি আগামী ৭ দিন চলবে। পরবর্তী সময়ে সরকারি নির্দেশ অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান চিকিত্‍সকেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top