মেদিনীপুর শহরে দুষ্কৃতী হামলা,মৃত ১ আহত ৩

মেদিনীপুর শহরে দুষ্কৃতী হামলা,মৃত ১ আহত ৩

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর শহরে দুষ্কৃতী হামলা। পিটিয়ে খুন এক যুবককে। আহত আরো তিনজন।ঘটনা মেদিনীপুর শহরের কর্নেল গোলা এলাকায়। কালীপুজো ভোরে ঠাকুর দেখে বন্ধুদের সঙ্গে ফিরছিল রাজু নিমাই ও তার তিন বন্ধু। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের উপরে আক্রমণ চালায়। লাঠি রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় এই তিন যুবককে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রাজু নিমাই(২০)। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। আহত তিনজনের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ।পুরনো শত্রুতার জেরে এই ঘটনা প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top