করোনার সংক্রমণ ঠেকাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে শুরু হয়েছে হোমিওপ্যাথি ওষধ ‘আর্সেনিকাম অ্যালবাম-৩০’ বিতরণ।

সেই মতো সোমবার মেদিনীপুর শহরের ১৮ নং ওয়ার্ডের গনপতিনগরে মা শীতলা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গনে ক্যাম্প করে এলাকায় প্রায় ৫০০ বাসিন্দার হাতে এই ওষধ তুলে দেওয়া হল। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এবং এলাকাবাসীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বসড়াতেই এই উদ্যোগ বলে ক্লাবের তরফে জানানো হয়েছে।



















