মোদির মঙ্গল কামনায় তারাপীঠে চলছে মহাযজ্ঞ

মোদির মঙ্গল কামনায় তারাপীঠে চলছে মহাযজ্ঞ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ৩০ শে মে: আজ ৩০ শে মে, নরেন্দ্র মোদি দ্বিতীয় বারের প্রধান মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবে দিল্লিতে। মোদির সমর্থকের উৎসবে মেতে উঠেছে বীরভূম জেলার নানান শহরে ও গ্রামে। তেমনি মোদির সু-মঙ্গল কামনার জন্য ,বীরভূম বিজেপির নেতৃত্বে আজ তারাপিঠে মন্দিরে অমিত শাহ জীর পাঠ পুরোহিতের দ্বারা সারাদিন চলছে হোম । অদিন সম্পীতির-বার্তা দেন বিজেপি নেতারা। এই মহাযজ্ঞে উপস্থিত ছিল, রামপুরহাট ২ নং ব্লকের সভাপতি কৃষ্ণচন্দ্র মন্ডল ,ব্লকের সাধারণ সম্পাদক দেবাশীষ চ্যাটার্জী, ব্লক যুব-মোর্চার সভাপতি বাসুদেব মন্ডল ও অন্যান্য সংখ্যালঘু সেলের কর্মীরা। মহাযজ্ঞ সকাল ৯টা থেকে ১.৩০ পর্যন্ত চলবে বলে জানা গেছে। এই মহাযজ্ঞকে কেন্দ্র করে মন্দির চত্বরে কর্মীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। সন্ধ্যায় মোদির শপথ গ্রহণের অনুষ্ঠান পোযেক্টারের মধ্যে দেখানের কর্মসূচী রয়েছে এবং সবশেষে লাড্ডু বিতরণ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top