উত্তর ২৪পরগণা:- মোবাইল ফোন না পেয়ে অভিমানে গলায় শাড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা দশম শ্রেণীর ছাত্রীর। ঘটনায় চাঞ্চল্য হাড়োয়া ব্লকের গোপালপুর পুকুড়িয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর মৃত ছাত্রীর নাম রাজশ্রী বিশ্বাস (১৫)।

পরিবার সূত্রে খবর -মায়ের সাথে মোবাইল নিয়ে ঝামেলা হয় ছাত্রীটির, গতকাল ছাত্রীটির মোবাইল মা ভেঙে ফেলায় মায়ের সাথে মনোমালিন্য হয় ছাত্রীটির । এরপর ঘড়ের দরজা বন্ধ করে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, রাতে বেলায় হাড়োয়া থানার পুলিশ গিয়ে ছাত্রীকে উদ্ধার করে হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















