
নিউজ ডেস্কঃ মৌনীভক্ত্ররা মৌনীর আপকামিং মুভি ‘মেড ইন চায়না টাউন’ নিয়ে মাতলেও, আপাতত তারা বেশ চটেই রয়েছেন মুম্বাই মেট্রো কন্সট্রাকশানের কর্মীদের উপর। তার কারণ, খুব সম্প্রতি ১১ তলা উপর থেকে একটি বড় পাথরের চাই এসে পড়ে অভিনেত্রীর গাড়ির উপর(মেট্রোর কাজ চলাকালীন)। শ্যুটিংয়ের জন্য ব্যস্ত মৌনী গাড়ি ছুটিয়ে যাচ্ছিলেন। জুহু সিগনালে দাঁড়িয়ে থাকার সময়ে পাথরের বড় চাইটি এসে গাড়ির উপর পড়ে।

অভিনেত্রী জানিয়েছেন, ওই সময়ে যদি কেউ রাস্তা পারাপার করতেন তবে সমূহ বিপদ ঘটতে পারত। মুম্বাই মেট্রো কর্পোরেশন কী করে এমন কাণ্ডজ্ঞানহীন হতে পারলো! শুধু তাই নয়, মৌনী রয় দুমড়ে মুচড়ে যাওয়া একটি গাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তারপর থেকেই মৌনীভক্তরা রেগে আগুন তেলে বেগুন।


















