যমজ সন্তান নিয়ে মেতে এখন ৭৪ বছরের সেই মা

যমজ সন্তান নিয়ে মেতে এখন ৭৪ বছরের সেই মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৪ ডিসেম্বর, ৭৪ বছরে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়ে খুবই খুশি অন্ধ্র প্রদেশের এক দম্পত্তি।সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠেছিল এই দম্পত্তি কিন্তু বয়স অনুযায়ী তা সম্ভব ছিল না।কিন্তু হার মেনে নেয়নি রাজা রাও আর তার স্ত্রী মঙ্গয়াম্মার।৭৪ বছরে আইভিএফ-এর মাধ্যমে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়ে নতুন দৃষ্টান্ত গড়লেন অন্ধ্র প্রদেশের এই প্রবীণ যুগল।২০১৯-এর সেপ্টম্বর মাসে দুই সন্তানকে নিয়ে সুস্থ ভাবে বাড়ি ফিরেছেন মা মঙ্গয়াম্মার। বছর শেষ হতে চললো, বেশ খুশি এখন সেই পরিবার।কোনোদিনও ভাবেনি বছর শেষে এইরূপ উপহার তাঁরা পাবেন।

সন্তানকে ঘিরে তাঁদের সকল স্বপ্ন এখন সত্যি হতে চলেছে।তবে এই খুশিকে পাওয়ার রাস্তা খুব সহজ ছিল না তাঁদের কাছে।শোনা গেছিল, এই পদ্ধতি চলার সময় ৮০ বছরের রাজা রাও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।যথেষ্ট কর্মঠ হলেও স্বাস্থ্যের নিরাপত্তা ও নজরদারির খাতিরে মঙ্গায়াম্মাকেও রাখা হয় ইনটেনসিভ কেয়ারে। যদিও ডা: উমা শঙ্কর বলেন, দু-জনের কারোরই বিশেষ চিকিৎসার প্রয়োজন পড়েনি।সংক্রমণ এড়াতে দুই যমজ কন্যা সন্তানকেও সদ্যজাত আইসিইউ-তে রাখা হয়েছিল বলে জানান তিনি।

তবে সব বাধা পেরিয়ে এখন যমজ সন্তান নিয়ে মেতে আছেন এই প্রবীণ দম্পত্তি।আদর-যত্নে বড় করে তুলছেন তাদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top