নিউজ ডেস্ক, ৮ জুন ২০২১: বলিউডে অনেকেই করোনা আক্রান্ত হয়েছে, মৃত্যুও হয়েছে অনেকের। একইসঙ্গে দেশ জুড়ে চলছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। এবার যশরাজ ফিল্মস উদ্যোগে আদিত্য চোপড়ার নেতৃত্বে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের টিকাকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
The Yash Chopra Foundation through its ‘Saathi Initiative' is reaching out to the members of the Hindi Film Industry Union to offer support in these testing times. Members can apply through our website here: https://t.co/qXEdGHIL2i pic.twitter.com/4EtVsVEkxo
— Yash Raj Films (@yrf) May 7, 2021
টিকাকরণের জন্য আদিত্য চোপড়া ওয়াইআরএফ স্টুডিওগুলোর দরজা খুলে দিয়েছেন। প্রথম পর্যায়ে কমপক্ষে ৪০০০ শ্রমিককে ভ্যাকসিনেশনের কাজ করছেন। যশরাজ ফিল্মসের অঙ্গীকার যে তাঁরা এফডব্লিউআইসির (ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনে এম্প্লয়িজ) ৩০,০০০ নিবন্ধিত সদস্যদের টিকা দেওয়ার জন্য চেষ্টা করবে। সংস্থা এরই মধ্যে মুম্বইয়ের ওয়াইআরএফ স্টুডিওতে নিজেদের কর্মীদের ভ্যাকসিন দিয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রথম পর্যায়ের কাজ, কমপক্ষে ৩৫০০-৪০০০ জনকে টিকাকরণ প্রচেষ্টা করা হবে বলেই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।



















