
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২১ শে সেপ্টেম্বরঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী। শনিবার দুপুর ৩টে নাগাদ ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়। বেশ খানিক্ষণ কথা বলেন সুরঞ্জন দাসের সঙ্গে। ফুলের তোড়াও দেন। জানা গিয়েছে, এদিন হাসপাতালে গিয়ে সুরঞ্জন দাসের শরীরের খবরাখবর নেন তিনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফেরার জন্য বলেন শিক্ষামন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। উপাচার্যকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন পার্থ।


















